5:28 am, Wednesday, 22 April 2026

প্রথম দুই বলেই ২ উইকেট নিলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক : জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালো নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী। শুরুতে দুই আম্পায়ার পুরোপুরি নিশ্চিত না থাকায় থার্ড আম্পায়ারের কাছে পাঠান সিদ্ধান্তটা। সেখানেই দেখা যায়, বলটা মাটি ছোঁয়নি, গিয়ে সোজা জমা পড়েছে ইয়াসিরের হাতে।

এরপরের বলেই আবারও আঘাত তাসকিনের। বলটা সেই অফস্টাম্পের একটু বাইরেই করেছিলেন। তিনে নামা বাস ডি লিডও করলেন সেই একই ভুল। খোঁচা দিয়ে বসলেন তিনি। উইকেটের পেছনে নুরুল হাসান ক্যাচটা লুফে নিতে ভুল করলেন না একটুও। রানের খাতা খোলার আগেই দুই উইকেট খুইয়ে বসে ডাচরা। তাসকিন চলে যান হ্যাটট্রিকের দুয়ারে। যদিও পরের বলটায় ৩ রান নিয়ে কলিন অ্যাকারম্যান সে অর্জনটা করতে দেননি তাসকিনকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রথম দুই বলেই ২ উইকেট নিলেন তাসকিন

Update Time : 06:52:15 am, Monday, 24 October 2022