10:07 am, Tuesday, 19 May 2026

প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : সিলেট টেস্টের শেষ বিকেলে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ব্যাটিং করে। বিনা উইকেটে ২১ রানে দিন শেষ করেছিল পাকিস্তান।

তবে রোববার দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নেমেই কঠিন চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই আঘাত আনেন তাসকিন আহমেদ।

পর পর দুই উইকেট নিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ভূমিকা রাখেন তিনি।
প্রথম সেশন ২৪ ওভার ব্যাটিং করেছে পাকিস্তান।

তাতে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান তুলতে পেরেছে সফরকারীরা। সবমিলিয়ে পাকিস্তানের রান এখন ৯৬।
পিছিয়ে আছে ১৮২ রানে। বাবর আজম ৩৭ ও সালমান আঘা ৬ রান নিয়ে ব্যাটিং করছেন। তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন।
দিনের প্রথম ওভারে শরিফুল বল হাতে নেন। শরিফুলের ওভারে এক রান নেয় পাকিস্তান। এরপর তাসকিন আসেন। আব্দুল্লাহ ফজল প্রথম দুই বলেই ছিলেন অস্বস্তিতে। তৃতীয় বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়ে ফিরতে হয় সাজঘরে। ২১ বলে এক চারে ৯ রান করেন ফজল।

এক ওভার বিরতি দিয়ে আজন আওয়াইজকেও ফেরান তাসকিন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আজান। ব‍্যাটের কানা ছুঁয়ে, উরুতে লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে। সহজতম ক‍্যাচ নেন মুমিনুল হক। ৩৪ বলে তিন চারে ১৩ রান করে বিদায় নেন আজান।

১০ ওভারে ২৩ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে শান মাসুদের সঙ্গী হন বাবর আজম। দ্বিতীয় দিন প্রথমবার আক্রমণে এসেই সাফল‍্য পান মেহেদী হাসান মিরাজ। তার বলে শর্ট কাভারে শান মাসুদের চমৎকার ক‍্যাচ নিয়ে অবদান রাখেন বদলি ফিল্ডার নাঈম হাসান। দুই জন মিলে উইকেটে জমে গিয়েছিলেন। অবশেষে মিরাজ থামান এই জুটিকে। শান মাসুদ আউট হতেই ৩৮ বলে ৩৮ রানের জুটি ভাঙে।

শান মাসুদ ২১ রানে আউট হন। তাকে ফেরানোর পর সৌদ শাকিলকেও সাজঘরে ফেরান মিরাজ। ২৮ বলে ৮ রান করেন শাকিল।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

Update Time : 08:38:47 am, Sunday, 17 May 2026