8:13 pm, Friday, 22 May 2026

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক/মহাসড়ক যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইলিয়াস কাঞ্চন বলেন, ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে সড়কে যোগাযোগ ব্যবস্থা সেভাবে পরিচালনা হবে। দুইটি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেই আমরা সংবাদে দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না, এটাও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি।

নিসচা চেয়ারম্যান বলেন, একটা জীবন আমরা দিতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারব।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন

Update Time : 08:55:26 am, Sunday, 9 April 2023