স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ সংসদ সদস্য নেছার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
আজ দুপুর ৩ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে বালিকা ফুটবলার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা, চ্যাম্পিয়ন এবং পাঁচ পীরজালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, রানার্স আপ হয়। বালক ফুটবল দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা এবং কাশি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী, রানার্স আপ হয়। খেলা শেষে বিশেষ অতিথি ও প্রধান অতিথি এবং সর্বশেষ সভাপতি বক্তব্য শেষে, ফুটবল খেলার রানার আপ এবং চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি।
6:53 pm, Friday, 22 May 2026
News Title :
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:12:58 am, Thursday, 22 September 2022
- 409 Time View
Tag :
Popular Post

























