1:47 am, Saturday, 7 November 2026

বড়লেখায় অলিগলিতে বিজয় উল্লাস আ.লীগ নেতাদের দোকানপাঠ ভাংচুর

বড়লেখা প্রতিনিধি:: শেখ হাসিনার পতনের খবরে বড়লেখার অলিগলি থেকে সাধারণ ছাত্র জনতা বিজয় উল্লাস বের করেছে। এসময় পুলিশ ও আ. লীগের কোন নেতাকর্মীকে রাস্তাঘাটে দেখা যায়নি। ক্ষুব্দ ছাত্র-জনতা সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে হামলা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লোটপাট চালিয়েছে। বিকাল তিনটা থেকে উপজেলার অলিগলিত থেকে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে মেইন রাস্তায় বের হন। তখন সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বিকেল ৫টার দিকে বিক্ষুব্দ ছাত্রজনতা পৌরশহরের সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের দক্ষিণভাগ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের অন্তত ১৫টি দোকানপাঠ ভাংচুর ও লোটপাট চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বড়লেখায় অলিগলিতে বিজয় উল্লাস আ.লীগ নেতাদের দোকানপাঠ ভাংচুর

Update Time : 12:53:52 pm, Monday, 5 August 2024