বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন চারজন শিক্ষানুরাগি ও সমাজসেবক। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্ব›দ্বী ৭ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় অপর ৪ প্রার্থী বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগি অলিউর রহমান মালন, ফয়সল ইবনে মোমিত, আবুল হাসান তাপাদার ও মুতিউর রহমান বেলুন।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটিতে চারটি অভিভাবক সদস্য পদ রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সর্বমোট ৭জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থী স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে অপর চারজন প্রার্থী বেসরকারিভাবে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
7:13 pm, Saturday, 25 April 2026
News Title :
বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুলের ম্যানেজিং কমিটি বিনাপ্রতিদ্ব›দ্বীতায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন ৪ শিক্ষানুরাগি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:25:15 am, Sunday, 9 February 2025
- 229 Time View
Tag :
Popular Post




























