9:24 pm, Thursday, 21 May 2026

‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি’

অনলাইন ডেস্ক:: বিএনপিকে নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ কথা বলেন তিনি।

হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয় নাই। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি’

Update Time : 08:28:40 am, Wednesday, 7 December 2022