1:47 am, Saturday, 7 November 2026

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কি না, জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কি না, তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছি। তবে তারা(বিএনপি) যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই।
আজ রোববার (২২ অক্টোবর) মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে।
তিনি বলেন, পিটার ডি হাস রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন। রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়েও কথা বলেছেন। আমরাও বিষয়টি সমর্থন করেছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কি না, জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

Update Time : 11:55:24 am, Sunday, 22 October 2023