4:34 pm, Wednesday, 18 November 2026

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না : খালিদ মাহমুদ

ডেস্ক রিপোর্ট ::বিএনপি দেশের জনগণকে ভয় পায় তাই নির্বাচনে অংশগ্রহণ করে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (২১ মে) সকালে জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বুঝতে পারছে ভোটে এলে তাদের সম্মান থাকবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গিয়েছে। এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের জন্য কথা বলবে, তা না করে তারা দেশকে কীভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এটা খুবই দুঃখজনক।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখেছি বিএনপির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, দেশকে তলিয়ে দেওয়ার রাজনীতি করেছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করো না, তারা মুক্তিযুদ্ধকে মানে না। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা চায় না। এজন্য তাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দরকার নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে সাহায্য পাওয়া যায় না। বিএনপি একটি সাহায্য নির্ভর রাজনীতিক দল।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখন আর জাল ভোট দেওয়ার প্রচলন নেই। ভোটে মানুষের আগ্রহ আছে, প্রচারণায় দেখা গেছে। এখন কাজের মৌসুম এবং প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে। প্রচারণা ভালো হয়েছে, ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্র দখল করা, ভোটের যে কারচুপি, অনৈতিক কাজকর্ম ভোটের মধ্যে ছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে। চলমান যে ভোটগুলো হচ্ছে তার বড় অর্জন মানুষ অনৈতিক জায়গাগুলো পছন্দ করছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এসবের মধ্যে নেই। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচন করবে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না : খালিদ মাহমুদ

Update Time : 07:07:21 am, Tuesday, 21 May 2024