2:36 pm, Friday, 6 November 2026

বিএনপি নির্বাচনে না আসলে ভুল করবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব দল অংশগ্রহণ করে না, তাই বলে নির্বাচন আটকে থাকে না। রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, শতকরা ৬০-৭০ শতাংশ লোক ভোট দেয়। জনগণের প্রতি আস্থা রেখে বিএনপিকে নির্বাচনে আসা দরকার।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করতে হয়। আমেরিকা, ব্রিটিশ, আরব, ভারত থেকে কেউ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন ।
প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ। মন্ত্রী একশ ২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ৫৮০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বিএনপি নির্বাচনে না আসলে ভুল করবে: পরিকল্পনামন্ত্রী

Update Time : 09:57:11 am, Wednesday, 25 October 2023