ডেস্ক রিপোর্ট::অর্জুন কপূর আর মালাইকা অরোরা খান বহু দিন একসঙ্গে কোথাও যাননি। যাদের ইনস্টাগ্রাম খুললেই দু’জনের একসঙ্গে ছবি দেখা যেত প্রায়ই, তারা বহু দিন কোনও ছবিই পোস্ট করেননি। মালাইকা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় একাই ঘুরছিলেন ক’দিন। ছুটি কাটাতে চলে গিয়েছিলেন বোন অমৃতা অরোরার সঙ্গে। ব্যাস! সেই থেকেই জল্পনা যে, দু’জনের বিচ্ছেদ হয়ে গেছে। তবে সেই খবর যে সত্যি নয়, তা কিছু দিন ধরে আভাস পাওয়া যাচ্ছিল মায়ানগরীতে। মালাইকার ঘনিষ্ঠেরা বলাবলি শুরু করেন, ‘সবই গুজব! দু’জনে ভীষণ ভাল আছে’। তারা মুখে বললেও এই কথার কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে দু’জনকে একসঙ্গে ‘ডেট’-এ যেতে দেখে নিন্দকদের মুখ বন্ধ হল। দু’জনেই এক গাড়িতে বেরিয়েছিলেন শুক্রবার রাতে। রাস্তায় যথারীতি ছবিশিকারিদের নজরে পড়ে যান তারা। এবং তাঁদের নিশিযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তে। কিন্তু যারা গত সাত-আট বছর ধরে গভীর সম্পর্কে রয়েছেন, তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়াল কী করে? শোনা যাচ্ছিল, যত গন্ডগোল বিয়ে নিয়ে। এক জন ফের বিয়ের পিঁড়িতে বসতে চান। অন্য জন এখনই সে পথে হাঁটতে নারাজ। ফলে মনমালিন্য লেগেই থাকত। তার উপর মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান সম্প্রতি দ্বিতীয় বার বিয়ে সারেন তার প্রিয়তমা সুরির সঙ্গে। দু’জনের বিয়ের ভিডিও দেখতে দেখতে বিভিন্ন মহলে ফের আলোচনা শুরু হয় অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে।
View this post on Instagram
A post shared by Viral Bhayani (@viralbhayani)
মালাইকা কয়েক দিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সব কিছু থেকেই। তবে তার কিছু দিনের মধ্যেই তার ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খান একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানে একটি শোয়ের মেকআপ রুমে কারা কী টিফিন এনেছেন, তা অনুরাগীদের দেখাচ্ছিলেন তিনি। সেই দলে ছিলেন মালাইকাও। সেখানেই ফারাহ মালাইকার টিফিন বক্স দেখিয়ে বলেন, অর্জুনের বাড়ি থেকে দারুণ খাবার এসেছে তার জন্য। তখনই বোঝা যায়, দু’জনের মধ্যে মান-অভিমানের পালা চললেও বিচ্ছেদ আদৌ হয়নি। মাঝে দু’জনে এক বন্ধুর বিয়তেও তারা একসঙ্গে ছবি তুলেছিলেন। শুক্রবার রাতে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখে তারা যে এখনও একসঙ্গে রয়েছেন, সেই খবরই আরও পাকা হয়।

নিজস্ব প্রতিবেদক 

























