কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজ গভর্নিং বডি সাবেক শিক্ষানুরাগী সদস্য, কর্মধা ইউনিয়নের ভাতাইয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক ও ফাতেমা লাইব্রেরির স্বত্বাধিকারী মরহুম মোহাম্মদ আবু তাহের চৌধুরীর স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭ মে দুপুরে মরহুমের নিজ গ্রাম ভাতাইয়া হাফিজিয়া মাদ্রাসা হল রুমে আবু হুসাইন লিটুর পরিচালনায় শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নজমুল হুসেন।
তিনি বলেন মরহুম আবু তাহের চৌধুরী একজন শিক্ষানুরাগী ব্যাক্তি ছিলেন, কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সদস্য ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিতেন, দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহ ড্রেস বই দিয়ে সাহায্য সহযোগিতা করতেন,তিনি তাহার লাইব্রেরী থেকে বিনা মুল্যে শিক্ষার্থীদের কে বই দিয়ে দিতেন। আবু তাহের চৌধুরী অনেক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।আমি মরহুমের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার,বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহসান উদ্দিন,লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া,কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,দৈনিক এদিন পত্রিকার সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, এলাকাবাসী সহ মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দরা।
শোকসভায় আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব আব্দুল জব্বার।
উল্লেখ্য শিক্ষানুরাগী আবু তাহের চৌধুরী গত ৭ এপ্রিল রাতে রবিরবাজার টু কুলাউড়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিজস্ব প্রতিবেদক 






















