5:12 am, Friday, 17 July 2026

বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা দলকে বরণ করতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরদিন দেওয়া হবে সংবর্ধনা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার। বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করবেন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে বিসিবিতে। পরদিন যুবাদের নিয়ে একটি রিসিপশন প্রোগ্রামের আয়োজন করবে বোর্ড। সেটি মঙ্গলবারও হতে পারে। এ ব্যাপারে আজই সিদ্ধান্ত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা

Update Time : 07:19:23 am, Monday, 18 December 2023