2:07 am, Wednesday, 23 September 2026

বিমানবন্দরে ৪৫ পিস্তলসহ ভারতীয় দম্পতি গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক :: ৪৫টি পিস্তল বহনের দায়ে এক ভারতীয় দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

বুধবার (১৩ জুলাই) কাস্টমস কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অস্ত্রগুলো নকল না আসল তা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর সন্ত্রাসদমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন জগজিৎ সিং এবং জাসিন্দার কৌর। ১০ জুলাই ভিয়েতনাম থেকে তারা ভারতে ফেরেন। জগজিৎ সিংয়ের দুটি ট্রলি ব্যাগে এসব পিস্তল রাখা ছিল। তার দাবি, ট্রলি ব্যাগ দুটি তাকে দিয়েছেন তার ভাই মানজিৎ সিং।

এই অস্ত্রগুলোর মোট মূল্য আনুমানিক ২২ লাখ ৫০ হাজার রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছেন, এর আগে তারা তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

বিমানবন্দরে ৪৫ পিস্তলসহ ভারতীয় দম্পতি গ্রেপ্তার

Update Time : 05:31:25 am, Thursday, 14 July 2022