4:14 pm, Friday, 22 May 2026

বিমানবন্দর থেকে সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ঢাকা: বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বিমানবন্দর থেকে সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার

Update Time : 09:32:22 am, Saturday, 21 December 2024