1:43 pm, Friday, 17 April 2026

বিয়ে করলেন স্বরা ভাস্কর

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর বিয়ে করেছেন। কোনো আভাস দেয়া কিংবা ঘোষণা ছাড়াই হঠাৎ বিয়ে করেছেন বলে জানালেন তিনি। তার বিয়ের খবরে অবাক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। চলতি বছরের ৬ জানুয়ারি আইনি বিয়ে হয়েছে তাদের। টুইটারে কোর্ট ম্যারিজের কিছু ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। নায়িকা টাইমলাইনে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে  নেতা ফাহাদের সঙ্গে দেখা গেছে। ফাহাদ ও স্বরা একসঙ্গে একটি পোষ্যও দত্তক নিয়েছেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কখনও কখনও আপনার যা চাই, সেটা খোঁজার জন্য হয়তো অনেক দূরে যাবেন। কিন্তু দেখবেন সেটা আপনার কাছেই রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম। তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এ হৃদয় হয়তো একটু বিশৃঙ্খল। তবে সেটা একান্ত তোমার। অভিনেত্রী তার বিয়ের কথা সোশ্যালে জানাতেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। এর আগে গত মাসেই ভালোবাসা নিয়ে একটি পোস্ট করেছিলেন। যেখানে এক পুরুষের বাহুতে মাথা রাখতে দেখা গিয়েছিল তাকে। তবে ছবিতে কারো মুখ দেখা যায়নি।সেই সময় বলি তারকা ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘হতে পারে এটা প্রেম।’ তারপর এই পোস্ট নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জনের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেছিলেন না স্বরা।

Tag :
About Author Information

Sirajul Islam

বিয়ে করলেন স্বরা ভাস্কর

Update Time : 05:31:05 pm, Friday, 17 February 2023