6:10 am, Friday, 6 November 2026

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট :: আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের শেষের দিকে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া এ সময় সিলেটে ১৩, ডিমলা ও রাজারহাটে ১০, সৈয়দপুরে ৯ ও রংপুরে ৭ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ নেত্রকোনায় সর্বনি¤œ তাপমাত্রা ২০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

Update Time : 09:43:36 am, Wednesday, 27 April 2022