11:58 am, Wednesday, 22 April 2026

বোর্ড থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় জাহানারা!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি প্রকাশিত তদন্ত প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তার আইনজীবী প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানির মাধ্যমে জানানো হয়, তদন্ত শেষ হলেও এর ফলাফল বা প্রতিবেদনের কোনো কপি এখনো জাহানারাকে দেওয়া হয়নি।

সাবেক এই অধিনায়ক এ ব্যাপারে লিগ্যাল টিমের সাথে যোগাযোগের অনুরোধ করে বলেন, ‘আনুষ্ঠানিক ভাবে রিপোর্ট না পাওয়া অব্দি আমার কিছু বলার এখতিয়ার নেই।

আমার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে এই ব্যাপারে আমার কথা হয়েছে। তারাই বিষয়টি দেখছেন। তারা ইতিমধ্যে বিবৃতি দিয়েছে।’
জাহানারার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে জানায়, যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ নিয়ে বিসিবির তদন্তে স্বচ্ছতার অভাব দেখছেন জাহানারা আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহানারা আলামের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটির কার্যক্রম শেষ হয়েছে এবং প্রতিবেদন বোর্ডে জমা দেওয়া হয়েছে। এ জন্য অনুসন্ধান কমিটিকে ধন্যবাদ জানালেও, তদন্তের অভিযোগকারী হিসেবে জাহানারাকে এখনো প্রতিবেদনটির কোনো অংশ কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। যা তার অধিকার।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুসন্ধান কমিটি চারটি অভিযোগ খতিয়ে দেখে দুটিকে ভিত্তিহীন এবং বাকি দুটির ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রমাণের অস্তিত্ব পেয়েছে।

তবে কোন অভিযোগগুলো প্রমাণিত হয়েছে কিংবা সেই সিদ্ধান্তের পেছনে কী তথ্য ও যুক্তি রয়েছে। সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। বিষয়টির স্বচ্ছতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাহানারা আলাম।
জাহানারার আইনজীবিরা বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির পর ই-মেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইনগত প্রক্রিয়া পর্যালোচনার পরই প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে কবে কিংবা আদৌ প্রতিবেদনটি তাকে দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি বিসিবি।

জাহানারা আলমের পক্ষে বিবৃতিতে বলা হয়, যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগের তদন্ত হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। অভিযোগকারী হিসেবে জাহানারার অধিকার আছে পূর্ণাঙ্গ ফলাফল জানার। বিসিবি এই কমিটি ‘নিজস্ব উদ্যোগে’ করার দাবি করলেও জাহানারার দাবি, তার আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই এটি গঠিত হয়েছিল।

বিসিবির সিদ্ধান্ত ও তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বোর্ড থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় জাহানারা!

Update Time : 08:44:47 am, Monday, 9 February 2026