9:51 pm, Tuesday, 28 July 2026

ব্যারিস্টার পার্থের টাকা দেওয়ার বিষয়ে যা বললেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট : ঢাকা-১৭ আসন আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। স্বতন্ত্র এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতের (মোহাম্মদ এ আরাফাত)।

এ আসনে মনোনয়ন বাতিল হওয়ার পর ইসিতে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন হিরো আলম। এবার তাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
শোনা যাচ্ছে, হিরো আলম নিজে থেকে ভোটে দাঁড়াননি, তাকে দাঁড় করানো হয়েছে!

একটি মহল প্রচার চালাচ্ছেন, হিরো আলমকে নির্বাচনের বিষয়ে সহযোগিতা করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি হিরো আলমকে সাক্ষর সংগ্রহে সহযোগিতা করেছেন এবং এমনকি ২০ লাখ টাকা দেওয়ারও গুঞ্জনও ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি সমসাময়িক নানা ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম। এসময় হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় পার্থের কাছ থেকে কোনো টাকা পেয়েছেন কিংবা নিয়েছেন কিনা?

হিরো আলম বলেন, ‘দেখুন, আমি এ পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছি, সবই স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমার সহযোগিতা প্রয়োজন হলে, আমি কোনো দলের সঙ্গে সংযুক্ত হয়ে যেতাম। আর পার্থ ভাইয়ের কাছ থেকে টাকার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি টাকা নিইনি কিংবা তিনি আমাকে টাকা দেননি। আপাতত কোনো দলের নেতার কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার ইচ্ছা আমার নেই’।

Tag :
About Author Information

Sirajul Islam

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

ব্যারিস্টার পার্থের টাকা দেওয়ার বিষয়ে যা বললেন হিরো আলম

Update Time : 07:01:33 am, Monday, 26 June 2023