বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইবুর রহমানকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় পৌরশহরের হাটবন্দ এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আওয়ামী লীগ নেতা সাইবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাইবুর রহমানকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
10:41 am, Thursday, 14 May 2026
News Title :
বড়লেখায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:27:38 pm, Monday, 12 May 2025
- 211 Time View
Tag :
Popular Post


























