1:48 am, Saturday, 7 November 2026

বড়লেখায় ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আজির উদ্দিনকে সভাপতি পুনঃনির্বাচিত করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠনের সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এনাম উদ্দিন ও অর্থ-সম্পাদক মনোনিত হয়েছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীব মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বড়লেখায় ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন

Update Time : 12:29:26 pm, Tuesday, 8 February 2022