4:39 am, Thursday, 6 August 2026

বয়স হওয়ায় মাঝে মধ্যে ভুলভাল বলেন জাফরুল্লাহ: ফখরুল

ডেস্ক রিপোর্ট :: সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহর দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন তা ভিত্তিহীন। আসলে উনার বয়স হয়েছে, তাই ভুলভাল বলেন মাঝে মধ্যে।

তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। গঠনতন্ত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান বলে কোনো দায়িত্ব ছিল না।

ওই বক্তব্যের জবাবে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এ সময় সরকারেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, করোনা ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ। জনগণের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে জিয়ার কবর নিয়ে কুরুচিকর ও অরাজনৈতিক ইস্যু তৈরি করেছে।

মির্জা ফখরুল বলেন, জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে। অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সঙ্গে ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেলো। এসব থেকে উত্তোরণের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এ সরকারের ওপর এজন্যই মানুষের আস্থা নেই।

স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ। বর্তমান সরকার তো নির্বাচনবিহীন সরকার। তাই তারা চায় না এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

বয়স হওয়ায় মাঝে মধ্যে ভুলভাল বলেন জাফরুল্লাহ: ফখরুল

Update Time : 12:04:16 pm, Monday, 6 September 2021