5:27 pm, Saturday, 15 August 2026

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

ডেস্ক রিপোর্ট : ভারতে ফের একদিনে ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের।

এর আগে বুধবার ৪২ হাজার ৬২৫ জন দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৬ হাজার জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

Update Time : 06:39:21 am, Thursday, 5 August 2021