4:46 am, Saturday, 2 May 2026

ভারতে হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস।

ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া (পিটিআই) এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি তাদের কাছে রাখতে চায় তবে তাকে চুপ থাকতে হবে।
বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে বিশেষ মূল্য দেয়। কিন্তু ‘আওয়ামী ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে’ নয়াদিল্লিকে অবশ্যই এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে ।

গত ১৩ আগস্ট শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তিনি সেখানে অবস্থান করার কারণে আমরা (ভারত-বাংলাদেশ) কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছি না। আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না।

সাক্ষাৎকারে ড. ইউনূস জানতে চাওয়া হয় তার এই অবস্থান ভারতকে তিনি জানিয়েছেন কিনা; উত্তরে তিনি বলেন, এটা সবাই বুঝে, আমরা মৌখিক ভাবে বলেছি, বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। এটি আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ নয়। তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন তা নয়, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়েছেন।

তিনি বলেন, হাসিনার নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফেরানো প্রয়োজন। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

ভারতে হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস

Update Time : 09:11:12 am, Thursday, 5 September 2024