3:43 pm, Friday, 22 May 2026

ভিসা পেলেন শাকিব খান

ডেস্ক রিপোর্ট:ঢাকাই সিনেমার ‘কিং’ খান খ্যাত অভিনেতা শাকিব খান অবশেষে ভারতের ভিসা পেলেন। ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শাকিব অভিনীত নতুন ছবি ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিল গত ২০ অক্টোবর থেকে। সেখানে প্রথম দিনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা শাকিব খানের। কিন্তু ভিসা জটিলতায় সেখানে পৌঁছতে পারেননি শাকিব খানসহ আরো ১৩ জন।

তবে নতুন খবর হচ্ছে, গতকাল রাতেই সবাইসহ ভিসা হাতে তিনি। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক অনন্য মামুন।

জানা গেছে, সব ধরনের প্রস্তুতি শেষ। আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন শাকিব খান। সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন নায়ক। এরপর আগামী ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন। বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে দেশে ফিরবেন সবাই।

এর আগে গতকাল অনন্য মামুন বলেছিলেন, ‘আমরা শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। পরশু থেকে শুটিং শুরু করব। শুটিং শুরু হওয়া নিয়ে তো কোনো টেনশন নাই। এক-দু দিন পিছিয়েছে হয়তো। এটা তো যেকোনো শুটিংয়েই হতে পারে! এর মধ্যে শাকিব খান এসে শুটিংয়ে যোগ দেবেন। ’

তিনি জানান, দুই দেশ মিলে এই সিনেমায় অনেক তারকা অভিনয় করবেন। তাদের নানা অংশের শুটিং হবে। সেসব অংশের শুটিংয়ের মাধ্যমে শুরু হবে কাজ।

আগেই জানা গেছে, শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ থেকেও অভিনয় করবেন বেশ কয়েকজন অভিনেতা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভিসা পেলেন শাকিব খান

Update Time : 06:43:52 am, Wednesday, 25 October 2023