12:14 am, Wednesday, 29 July 2026

ভেঙে দেয়ার দাবীতে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ: কুলাউড়ায় রাস্তার উপরে প্রভাবশালীর পাকা দেওয়াল নির্মাণ

কুলাউড়া প্রতিনিধি ::  কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজিপুরে গ্রামের রাস্তার উপর আ’লীগের প্রভাবশালী নেতা আরাফাতুল হক চৌধুরী রিফাত পাকা দেওয়াল নির্মাণ করে স্থানীয় অসহায় ৩৫ টি পরিবারের চলাচলের রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছেন। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী শিশু শিক্ষার্থী সহ শত শত লোকজন পড়েছেন মহা বিপাকে। এদিকে ভোক্তভোগী পরিবারের সদস্যরা তাদের চলাচলের রাস্তার উপর থেকে পাকা দেওয়ালটি সরিয়ে নেওয়ার দাবীতে ২০ সেপ্টেম্বর এক মানবন্ধন ও প্রতিবাদ সভা করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সৈয়দ লিয়াকত আলী হেলাল, রকিব আলী, রেনু মিয়া, সাহেদ আলী, মালেক মিয়া, তাসলিমা বেগম, স্বপ্না বেগম,রিনা বেগম, শিশু শিক্ষার্থী সেফুল মিয়া, সুজেল আহমদ সহ স্থানীয় ভোক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।

বক্তরা বলেন, দীর্ঘ ৫০-৬০ বছর থেকে এলাকার লোকজন এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু রিফাত আওয়ামীলীগ করার সুবাদে দলীয় ্এবং স্থানীয় চেয়ারম্যানের প্রভাব কাটিয়ে প্রায় আড়াই বছর আগে এই রাস্তার উপর জোর পূর্বক পাকা দেওয়াল নির্মাণ করেন। অভিলম্বে এসব অসহায় পরিবারের চলাচলের রাস্তার উপর পাকা দেওয়ালটি ভেঙে দ্রæত উম্মূক্ত করার জোর দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, এর আগে ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমানের কাছে অভিযোগ দিলেও রিফাত চেয়ারম্যানের কাছের লোক ও আওয়ামীলীগ করার কারনে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ভোক্তভোগীরা প্রতিকার চেয়ে গত ১০ সেপ্টম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভ‚মি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সহকারী কমিশনার(ভ‚মি) শাহ জহুরুল হোসেন জানান, জনসাধারনের চলাচলে বাধাসৃষ্টির অভিযোগে এলাকাবাসীর অভিযোগটি পেয়েছি। আমি উভয় পক্ষকে অফিসে ডেকেছি। এখন সরেজমিন ওই জায়গায় গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Tag :
About Author Information

Sirajul Islam

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

ভেঙে দেয়ার দাবীতে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ: কুলাউড়ায় রাস্তার উপরে প্রভাবশালীর পাকা দেওয়াল নির্মাণ

Update Time : 12:24:05 pm, Friday, 20 September 2024