স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৩ তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে শহরের চৌমাহনাস্থ দেওয়ানী জামে মসজিদ-এ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপি’র সহ সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল রকিব সাবু, সহ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল, সাহাদ আহমদ ইউপি সদস্য, সদর উপজেলা বিএনপি’র সদস্য শাহ ইমরান সাজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক তাজুদ চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে শিরনি বিতরন করা হয়। শিরনি বিতরন শেষে মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারত করা হয়।
9:08 am, Friday, 17 April 2026
News Title :
মরহুম এম সাইফুর রহমান এর ১৩ তম মৃত্যুবার্ষীকি পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:10:16 am, Monday, 5 September 2022
- 513 Time View
Tag :
Popular Post



























