10:29 am, Thursday, 25 June 2026

মাঠ থেকে হাসপাতালে রোহিত শর্মা

অনলাইন ডেস্ক:: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। হাতের এক্সরে’র জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিতের পরিবর্তে ফিল্ডিং করছেন রজত পতিদার। জানা গেছে, রোহিতকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে।

দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। রোহিত ব্যাট করতে পারবেন কি না সেই সম্পর্কে এখনও ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও টুইট করে ভারতের বোর্ড জানায়, ‘দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখছেন। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে।’

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

মাঠ থেকে হাসপাতালে রোহিত শর্মা

Update Time : 07:55:04 am, Wednesday, 7 December 2022