6:05 am, Sunday, 19 April 2026

মাতারবাড়িতে আজ জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ী, গভীর সমুদ্রবন্দরসহ বেশ কয়েকটি মেগাপ্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে মাতারবাড়িতে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

এ উপলক্ষে জেলাজুড়েই এখন সাজ সাজ রব। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, উপসড়ক।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফল করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনসহ সরকারের সব বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী ছোট-বড় ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

গত বছরের ৭ ডিসেম্বর সবশেষ কক্সবাজারে জনসভায় যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

মাতারবাড়িতে আজ জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Update Time : 05:57:12 am, Saturday, 11 November 2023