ডেস্ক রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ সোমবার প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাসুম আজিজ দীর্ঘ কর্মজীবনে ৪০০-এর অধীক নাটকে অভিনয় করেছেন। তার মতো গুণী অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, অভিনেতা মাসুম আজিজ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন।

নিজস্ব প্রতিবেদক 


























