7:16 am, Wednesday, 16 September 2026

মাহফুজের প্রশংসায় শাবনূর

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন তিনি। থাকেন সুদূর অস্ট্রেলিয়ায় সেখানে গতকাল (১৩ আগস্ট) সিডনির একটি মাল্টিপ্লেক্সে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দেখেছেন।

‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি। তিনি ভালো নির্মাণ করেন। সিনেমাটা দারুণ বানিয়েছেন তিনি। আর আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে। তার গেটাপ, অভিনয় সব দারুণ। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন।

শাবনূর জানান, প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই সিনেমাটিতে দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ এসে তো অবাক। কারণ এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

এই নায়িকা আরও জানান, ছবিটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। আজ (১৩ আগস্ট) একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। শাবনূরের ভাষায়, ‘আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার শেয়ার করে ছবিটি দেখেছি।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

মাহফুজের প্রশংসায় শাবনূর

Update Time : 09:00:00 am, Tuesday, 15 August 2023