7:18 am, Friday, 6 November 2026

মায়োর্কার কাছে হেরে রিয়ালের সর্বনাশ

ডেস্ক রিপোর্ট : রবিবার রাতে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে পুঁচকে মায়োর্কার কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠ থেকে মদরিচ-ভিনিসিয়ুসরা ফিরেছে ১-০ গোলের হার নিয়ে। এর ফলে লা লিগার শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়ল রিয়াল।
ম্যাচের ১৩তম মিনিটেই ধাক্কা খায় রিয়াল। নিজেদের জালেই বল পাঠান নাচো ফার্নান্দেজ। লিড নিয়েই বিরতিতে যায় মায়োর্কা। বিরতির পর ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি। ৬০তম মিনিটের পেনাল্টি মিস করে বসেন মার্কো আসেনসিও। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের বাকি সময়েও কোনো গোল পায়নি রিয়াল। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এই হারের ফলে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তির দল। লিগে ২০ ম্যাচে এটি রিয়ালের তৃতীয় পরাজয়। ৪৫ পয়েন্ট নিয়ে আসরের পয়েন্ট তালিকার দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মায়োর্কার কাছে হেরে রিয়ালের সর্বনাশ

Update Time : 09:00:30 am, Monday, 6 February 2023