2:42 am, Wednesday, 23 September 2026

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম এটা আগেই জানা ছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে, এর বাইরেও আছে চমক। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিব ঠিক কেন দেশে আসছেন তা এখন পর্যন্ত অজানা।

এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব এবং মুশফিক, দুজনই একসঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

Update Time : 09:03:21 am, Sunday, 10 September 2023