স্টাফ রিপোর্টার : ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় এতে সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ হাজারো দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 


























