3:14 pm, Friday, 14 August 2026

মৌলভীবাজারে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

মিজানুর রহমান মিজান : মৌলভীবাজারে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৫ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬১৩ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, কুলাউড়ায় ৭ জন, সদরে ১ জন, কমলগঞ্জে ২ জন, রাজনগরে ৩ জন এবং জুড়ীতে ৬ জন রয়েছেন।

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬১২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৯ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮০২ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

মৌলভীবাজারে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

Update Time : 12:22:25 pm, Friday, 4 February 2022