1:06 am, Monday, 6 July 2026

মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে সভা, যুব ঋন, পুরষ্কার ও সনদপত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক, যুব পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, যে কোন দেশের যুবসমাজ সে দেশের সবচেয়ে বড় শক্তি। যুব সমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল।তিনি বলেন, যুব সমাজের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ও চর্চার সম্প্রসারণ করতে হবে যেন অশিক্ষা, অপশিক্ষা, কুসংস্কার ও ভ্রান্ত ধারনায় বিপথগামী হওয়া থেকে তারা রক্ষা পায়। এজন্য তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দেয়া ও জ্ঞান চর্চায় উৎসাহ দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান। আর স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, সাংবাদিক নজরুল ইলাম মুহিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, যুব পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে ব্যবসায়ির ব্যতিক্রমী উদ্যোগ

মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে সভা, যুব ঋন, পুরষ্কার ও সনদপত্র বিতরণ

Update Time : 11:23:31 am, Wednesday, 1 November 2023