স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা বিএনপি যৌথ সভা বেঙ্গল চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায়
সভায় আগামী নির্বাচনে ৪টি আসনের প্রার্থী বড়লেখা জুড়ী ১ আসনের নাসির উদ্দিন মিটু, কুলাউড়া ০২ শওকতুল ইসলাম শকু,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের প্রার্থী এম নাসের রহমান উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও আগামী ২২/১/২০২৬ ইং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগতম জানানো হয়। তারেক রহমানরে জনসভা কিভাবে হবে, কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সভায় মরহুম বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন জেলা আহবায়ক ফয়জুল করিম ময়ুন। এসময় মৌলভীবাজার সদর ও রাজনগর ০৩ আসনের প্রার্থী এম নাসের রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান মৌলভী ওয়ালি সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, মুহিতুর রহমান হেলাল, যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল,এম মোহিত সহ উপজেলা ও জেলা বিএনপির অংগ সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
5:11 am, Thursday, 14 May 2026
News Title :
মৌলভীবাজারে তারেক জিয়ার আগমনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:23:27 pm, Sunday, 11 January 2026
- 270 Time View
Tag :
Popular Post


























