4:59 pm, Wednesday, 13 May 2026

মৌলভীবাজারে পুর্বশত্রুতার জের ধরে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে পুর্বশত্রুতার জের ধরে শাহ আলম নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহ আলম(৫০) গুলবাগ বেরীরচর এলাকার মৃত আব্দুস সালাম এর পুত্র। সোমবার ১২ ফেব্রুয়ারী শহরের গুলবাগ এলাকায় বিকেল ৫ টায় এই হত্যা কান্ড ঘটে। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় নিহতের ভাই ফয়ছল আহমদ বাদী হয়ে সুমন রঞ্জন কর, শ্রীবাস রঞ্জন কর এবং অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে একটি হত্যার মামলা দায়ের করেছেন।

জানা যায়, দীর্ঘ দিন ধরে সুমন রঞ্জন কর ও তার পিতা শ্রীবাস রঞ্জন করের সাথে মো: ফয়ছল আহমদ ও তার ভাই শাহ আলমের সাথে মনোমালিন্য ও মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার দিন নিহত শাহ আলম গুলবাগ বেরীরচর এলাকার তাদের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সুমন রঞ্জন কর তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। নিহত শাহ আলম এসময় প্রতিবাদ করলে শ্রীবাস রঞ্জন কর এর উপস্থিতিতে তার ছেলে সুমন রঞ্জন কর লোহার রড দিয়ে পিটিয়ে শাহ আলম কে মারাত্নক ভাবে আহত করে। আহত অবস্থায় শাহ আলমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, গুলবাগ বেরীরচর এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে শাহ আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় সুমন রঞ্জন কর, শ্রীবাস রঞ্জন কর সহ আরো ৩/৪ জনের উপর মামলা হয়েছে। আসামীরা পালাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুর্বশত্রুতার জের ধরে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

Update Time : 08:31:43 am, Tuesday, 13 February 2024