মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছুল হক জুয়েল (৪৮)-কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গত ৬ জুলাই রাতে। সে মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫) নামে ২জনকে আটক করা হয়েছে। গত ৬ জুলাই রাতে কুলাউড়া থানা এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
12:07 am, Friday, 31 July 2026
News Title :
মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:07:16 pm, Sunday, 7 July 2024
- 308 Time View
Tag :
Popular Post





























