11:12 pm, Friday, 6 November 2026

মৌলভীবাজারে ভিডিপি এডভান্স প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :: সিলেট রেঞ্জের চার জেলায় একযোগে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিনব্যাপী ভিডিপি এডভান্স কোর্সের (১ম ধাপ)। ৩১ জুলাই ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।” তিনি সদস্যদের দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।” নির্বাচনকালে ভিডিপি সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “গভীর দেশপ্রেম নিয়ে শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের সক্রিয় উপস্থিতি অপরিহার্য। ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছাতে সহায়তা, গুজব প্রতিরোধ, আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ভিডিপি সদস্যদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি ভিডিপি সদস্যদের “জনগণের সবচেয়ে কাছের সহায়ক শক্তি” আখ্যায়িত করে তাদের সততা, নিষ্ঠা ও জনপ্রেমের মাধ্যমে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি আরো বলেন, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রত্যেক উপজেলায় মডেল ভিডিপি প্লাটুন গঠন করা হবে, যার লক্ষ্য গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা সৃষ্টি। তিনি দেশসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, ন্যায়নিষ্ঠ, পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে কাজ করতে আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজার জেলার অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময়ে তিনি আনসার সদস্যদের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও পেশাদারিত্বর সাথে পালনের আহবান জানান।

উক্ত অনুষ্ঠানসমূহে আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষকগণ

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজারে ভিডিপি এডভান্স প্রশিক্ষণ উদ্বোধন

Update Time : 02:06:49 pm, Thursday, 31 July 2025