স্টাফ রিপোটার: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১০ দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ড ও স্থাপনায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পৌর মেয়র ফজলুর রহমান। পরে শহীদ মিনারের পাশে এক সংক্ষিপ্ত আলোচনায় মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সিএসবি) ফজলুর রহমান মো: মহসিন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকৌশলী মো: খালেদুজ্জামান ছাড়াও কমিশনার, সমাজসেবকবৃন্দ। মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় শহীদ মিনার এলাকায় বেশ কিছু স্থানের ঝুড়-ঝাড় পরিষ্কার ও মশার ঔষধ ছিটানো হয়।

নিজস্ব প্রতিবেদক 


























