12:53 pm, Monday, 3 August 2026

মৌলভীবাজারে সাবেক মেয়র ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাংচুর

স্টাফ রিপোর্টার :মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর মেয়র মাহমুদুর রহমান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগটনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার(২৯শে নভেম্বর) রাত্র ১১টার সময় মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় সাবেক পৌর মেয়র মাহমুদুর রহমানের ও ছাত্রলীগের সাংগটনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরের বাসায় হামলা ও ভাংচুর চালায় একদল সন্ত্রাসী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় একদল সন্ত্রাসী রাত্রে বাসায় হামলা ও ভাংচুর করে। এসময় বাসায় ছিলেন মেয়রের মেয়ে সেলিনা রহমান ও ছাত্রলীগ নেতার স্ত্রী সৈয়দা মুনতাসিন বেগম। সন্ত্রাসীরা বাসার প্রধান গেইট ও দরজা ভেঙে ভীতরে প্রবেশ করে ছাত্রলীগ নেতা সৌদ আল সুফিয়ান সাগরকে খুঁজতে থাকে, তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালি দিতে থাকে ও পরবর্তীতে সামনে পেলে হত্যার হুমকি প্রদান করে এবং বাসার ভীতরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাংচুর করা হয়। এসময় সেলিনা রহমান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী খবর পেয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ছাত্রলীগ নেতার স্ত্রী সৈয়দা মুনতাসিন বেগম বলেন, আমরা চরম নিরাপত্তাহীন অবস্থায় আছি, সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যার হুমকি প্রদান করে ও বাসায় হামলা-ভাংচুর করতে থাকে একপর্যায়ে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে আমার শাশুড়ি নুরজাহান হাসপাতালে ভর্তি আছেন। এনিয়ে তিনবার আমার বাসায় হামলার ঘটনা ঘটলো। থানাপুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করেছে এতে একজন আহত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

৯বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক মেয়র ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাংচুর

Update Time : 01:51:27 pm, Sunday, 1 December 2024