4:06 pm, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে ৫টি নদীর ৪৪টি স্থান ঝুকিপুর্ন: ভয়াবহ রুপ নিচ্ছে বন্যা

স্টাফ রিপোটার:  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে জেলার ৫উপজেলা পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ।
জেলা প্রশাসন জানিয়েছেন, ক্রমাগত বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি দ্বারা আক্রান্ত হয়েছে। তন্মধ্যে বড়লেখা উপজেলার ৪টি, জুড়ি উপজেলার ৩ টি, কুলাউড়া উপজেলার ৩টি, সদর উপজেলার ৪টি এবং রাজনগর উপজেলার ২টি ইউনিয়নসহ বিস্তির্ন এলাকা। পানি বৃদ্ধির ফলে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জুড়ি, বড়লেখা এবং কুলাউড়া উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগী মানুষ আশ্রয় নিয়েছে। এনিয়ে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আশ্রয়কেন্দ্র সমূহে প্রয়োজনীয় ঔষধসহ খাবার ও পানীর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

এব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল জানান- মনু,ধলাই, কুশিয়ারা, জুড়ি ও লাগাটা নদীর ৪৪ টি স্থান ঝুকিপূর্ণ। যাহার দৈর্ঘ্য ৫.৬১০কি. মি.। এর মধ্যে ৫টি স্থানে কাজ চলমান।

ধলাই নদীর পানি বিপদসীমার ৩৪সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। মূলত সড়ক বিভাগের সেতু নির্মাণ কাজ চলমান থাকায় সাটারিং এর কারনে পানির লেভেল ১মিটার বেড়ে গিয়ে বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে। এছাড়া কুশিয়ারা শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার ১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর কাছে ৩০হাজার জিও ব্যাগ ও ৫হাজার সিনথেটিক ব্যাগ মজুদ আছে। তাৎক্ষনিক যে কোন অবস্থা মোকাবেলার জন্য পাউবো প্রস্তুত রয়েছে। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতার প্রয়োজন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ৫টি নদীর ৪৪টি স্থান ঝুকিপুর্ন: ভয়াবহ রুপ নিচ্ছে বন্যা

Update Time : 02:58:48 am, Wednesday, 19 June 2024