ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩(মৌলভীবাজার ও রাজনগর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এম. নাসের রহমান
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল মুকিত,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান,সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান,সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার ইমন,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার 




























