স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে রাজনৈতিক আদিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রন নিয়ে সংঘর্ষে বন্দুকের গুলিতে ১ জন নিহত। নিহত আব্দুর রহমান(৩০) সদর উপজেলার বড়হাট এলাকার সাইফুর রহমানের ছেলে। বুধবার ৭ ডিসেম্বর মৌলভীবাজার চাঁদনীঘাট বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের কর্মীরা চাঁদনীঘাট বাজারের নিয়ন্ত্রন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হন। বুধবার নিহত আব্দুর রহমান তার কয়েকজন বন্ধু নিয়ে চাঁদনীঘাট বাজারে আসলে সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের কর্মী তাকে লক্ষ্য করে গুলি করলে আব্দুর রহমান মারাত্নক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হত্যার ঘটনা নিয়ে জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় দীপ্ত সূত্রধর, কাব্য পাল ও কিশোর দাশকে আসামী করে মামলা করেছেন। এব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে কোন মন্তব্য করতে রাজি হননি।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, হত্যার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামী ধরার জন্য জোর অভিযান চলছে। অচিরেই আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
4:12 am, Friday, 6 November 2026
News Title :
মৌলভীবাজার চাঁদনীঘাটে রাজনৈতিক আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বন্দুকের গুলিতে নিহত ১ জন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:03:57 pm, Saturday, 10 December 2022
- 373 Time View
Tag :
Popular Post




























