বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাবেক দল মৌলভীবাজার জেলা শাখা উদ্দ্যোগে সোমবার(২৬ আগষ্ট) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পানি বন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে।
এসময় বানভাসিদের প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি জি এম জিলানী বলেন, জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক দল সবসময়ই জনগণের পাশে রয়েছে। দেশ ও জাতির কল্যাণে কাজ করা বিএনপি সেচ্ছাসেবক দলের মুল লক্ষ্য উদ্দেশ্য। বিএনপি ও অঙ্গসংগঠন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয়। আমাদের প্রথম ও শেষ ঠিকানাই এই দেশ। দেশও নেত্রী আপোষ নেত্রী বেগম খালেদা জিয়াই এর জ্বলন্ত প্রমাণ। তিনি আরো বলেন- বন্যা কবলিত এলাকায় দূর্গত পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়াতে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জি এম মুক্তাদির রাজুর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় নেতা-কর্মীরা বলেন, শহীদ প্রেসিডেস্ট জিয়াউর রহমানের গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শ ও বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে নানা দুর্যোগ, দু:সময়ে বিএনপি অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে ও আগামীতে প্রাণপণ চেষ্টা করে যাবে।
অনুষ্টানে জাতীয়তাবাদী জেলা সেচ্ছাবেক দল মৌলভীবাজার জেলার সভাপতি জি এম মুক্তাদির রাজু ও সাধারন সম্পাদক আহমেদ আহাদ এর তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন- জি এম জিলানী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা: জাহিদ ইকবাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল আলম বিপ্লব, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব ইমরান আহমদ, হবিগঞ্জ জেলা আহবায়ক সৈয়দ মুশফিক হাসান,সদস্য সচিব শাকিল মুর্শেদসহ সেচ্ছাসেবক দলের জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক 




























