4:15 pm, Wednesday, 18 November 2026

যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলা: নিহত ২, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন শহরে একটি পানশালায় (বার) বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে সিক্সথ স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী এনদিয়েগা ডায়াগন (৫৩) পিস্তল ও রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একটি এসইউভি গাড়ি নিয়ে ‘বুফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’ নামের পানশালার সামনে কয়েকবার চক্কর দেন। এরপর জানালা দিয়ে বাইরে থাকা মানুষের ওপর পিস্তল দিয়ে গুলি চালান। পরে গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে নেমে পথচারীদের ওপরও গুলি করেন।

এদিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান বলেন, হামলাকারীর গাড়ি ও পোশাকে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা সন্ত্রাসবাদের ইঙ্গিত দেয়। তবে এটি ঠিক কী ধরনের সন্ত্রাসবাদ, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক দিন পরই টেক্সাসে এ হামলার ঘটনা ঘটল।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলা: নিহত ২, আহত ১৪

Update Time : 07:03:25 am, Monday, 2 March 2026