2:51 pm, Friday, 6 November 2026

রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক: মুশফিক

ডেস্ক রিপোর্ট : চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন ফেসবুকে মজার একটি পোস্ট করে তোপের মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। পরে সেই পোস্ট ডিলিটও করেন তিনি। তবে দেরি করে হলেও এবার কোটা নিয়ে মুখ খুলেছেন তিনি। অবস্থান পরিষ্কার করেছেন নিজের।

আজ বুধবার (১৭ জুলাই) সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন মুশফিক। ক্রিকেট মাঠে বাংলাদেশ সমর্থকে পরিপূর্ণ গ্যালারির ছবিসহ পোস্ট করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিক পোস্টের শুরুতে লিখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। ’

তিনি আরও লেখেন, ‘আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। ’

মুশফিক শেষে লিখেন, ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক: মুশফিক

Update Time : 08:08:07 am, Thursday, 18 July 2024