7:19 am, Friday, 6 November 2026

রাজনগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর,লুটপাট সংখ্যালঘু পরিবারের মেয়েকে ধর্ষন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাজনগর পুর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘু পরিবারের মেয়েকে ধর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার যোগীকোনা গ্রামে প্রভাত চন্দ্র দাসের বাড়িতে এই জোরপূর্বক ধর্ষনের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার ৬ আগষ্ট তাদের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিছু উগ্রবাদী মুসলমান ব্যক্তি প্রভাত চন্দ্র দাসের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাড়িতে থাকা প্রভাত চন্দ্র দাসের স্ত্রী ও মেয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরদিন সন্ধ্যায় বাড়িতে আসলে এলাকার মোহাম্মদ নুরুল হকের ছেলে মোহাম্মদ এনাম হক ও তার বন্ধু মোহাম্মদ রহিম মিয়া বাড়িতে প্রবেশ করে মা মেয়ের হাত মুখ বেঁধে প্রভাত চন্দ্র দাসের মেয়েকে ধর্ষন করে।
জানা যায়, বিগত ২০২১ সাল থেকে মো: নুরুল হক সহ এলাকার কিছু ব্যক্তির সাথে মনোমালিন্য ও মামলা চলে আসছে। গত ২১ সালের ১৫ অক্টোবর এলাকার মোহাম্মদ করিম বখ্ত,মোহাম্মদ নুরুল হক সহ তাদের দল নিয়ে দূর্গা পূজার মন্ডপ ভাংচুর করে। সেই সময় দাংঙ্গায় প্রভাত চন্দ্র দাসের ভাই জ্যোতিষ দাস (মাষ্টার) নিহত হন। মারাত্নক আহত হন তার ছেলে প্রাঙ্গন দাস পুলক। গত ২২ সালের ৩ নভেম্বর মোহাম্মদ নুরুল হক গংরা জোরপূর্বক তাদের জমি দখল করে মসজিদ নির্মান কালে আবারও সংঘর্ষ হয়। সে সময় মসজিদ ভাংঙ্গা ও ধর্ম অবমাননার মামলা হয় প্রভাত চন্দ্র দাস, তার ছেলে প্রাঙ্গন দাস পুলক সহ ৮ জনের বিরোদ্ধে। বিগত ২৩ সালে গোবিন্দ ঔষাধালয়ে মোহাম্মদ করিম বখ্ত ও মোহাম্মদ কাসেম উদ্দিন চাহিত চাঁদা না দেওয়ায় ঝগড়ার এক পর্যায় প্রভাত চন্দ্র দাসের আঘাতে নিহত হন মোহাম্মদ কাসেম উদ্দিন, এই সমস্ত মামলায় প্রভাত চন্দ্র দাস সহ তার বাড়ির পুরুষ সদস্যরা পলাতক ছিলেন। গত ৫ আগষ্টে স্বৈরাচর সরকার দেশ ত্যাগ করায় পর পুর্ব শত্রুতার আক্রোশ মেটাতে প্রভাত চন্দ্র দাস এর বাড়ি লুটপাট ও ধর্ষনের ঘটনা ঘটেছে বলে তাদের পরিবারের দাবী।
বর্তামানে তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান প্রভাত চন্দ্র দাসের স্ত্রী।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, ধর্ষন ও লুটপাটে ঘটনার অভিযোগ পেয়েছি। দেশের এই পরিস্থিতিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত করে দেখবো।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাজনগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর,লুটপাট সংখ্যালঘু পরিবারের মেয়েকে ধর্ষন

Update Time : 09:12:25 am, Thursday, 8 August 2024