7:57 am, Wednesday, 17 June 2026

“রাজনগরে ৩ চোরাই গরুসহ গ্রেফতার ৫”

. রাজনগর থানা বিশেষ অভিযানে ৩ টি চোরাই গরুসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১। রাব্বি হোসেন (২৬) ২। আফজল আহমেদ সুমন ৩। রিপন আহমেদ(৩২), ৪। জাহাঙ্গীর আলম রাব্বি (২৪), ৫। দুলাল মিয়া(২৫)।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, গত ফেব্রুয়ারি ভোর অনুমান ০৪.০০ থেকে ০৫.০০ ঘটিকার মধ্যে রাজনগর থানাধীন ৫ নং রাজনগর ইউনিয়নের উত্তর নন্দীউড়া গ্রামের জনৈক আল আমিন এর বসতবাড়ির গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। এই ঘটনায় গরুর মালিক আল আমিন বাদী হয়ে রাজনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে রাজনগর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। এরপর থেকে রাজনগর থানা পুলিশ এই গরুচোর চক্রের সন্ধানে মাঠে নামে। মামলা তদন্তকারী অফিসার এসআই কামাল উদ্দিন, এসআই আবু আহমেদ সুজনসহ রাজনগর থানার একটি টিম গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় চোর চক্রকে সনাক্ত করে। পরবর্তীতে আজ (১৪ ফেব্রুয়ারি) রাত ১২.৩০ ঘটিকার সময় সিলেট শহরের শাহপরান থানাধীন কুশিঘাট মেন্দিভাগ এলাকা থেকে গরুচোর চক্রের আসামি ১। রাব্বি হোসেন ২। আফজল আহমেদ ৩। রিপন আহমেদ ৪। জাহাঙ্গীর আলম রাব্বিদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে সিলেট জেলার গোয়ানঘাট থানাধীন লাকি গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ৫। দুলাল মিয়ার বসতবাড়ি থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এই গরু চোর চক্র এই চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে।

এছাড়া রাজনগর থানার এসআই আবু আহমেদ সুজন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জি আর ৯২/১৭(নবীগঞ্জ) এর ওয়ারেন্ট ভুক্ত আসামি শিপন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

“রাজনগরে ৩ চোরাই গরুসহ গ্রেফতার ৫”

Update Time : 12:37:47 pm, Tuesday, 14 February 2023